Mahalaya 2023 Date & Time: কবে পড়েছে এ বছরের মহালয়া? মহালয়া কবে? জানুন দিনক্ষণ, গুরুত্ব

Mahalaya 2023 Date & Time: কবে পড়েছে এ বছরের মহালয়া? জানুন দিনক্ষণ, গুরুত্ব


Mahalaya Date and Time

"মহালয়া মানেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পূজার সূচনা পৃথিবীতে দেবী দুর্গার আগমণ"। মহালয়ার অর্থাৎ পিতৃপক্ষের অবসান হওয়া আর মাতৃপক্ষের সূচনা হওয়া। সেদিনই আক্ষরিক অর্থে বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজোর সূচনা হয়। কথাই আছে এই মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
পুজোর তড়িঘড়ি শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। চারিদিকে কেমন সেই পুজো পুজো গন্ধ। আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় মাতৃপক্ষ। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথাই আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে খুব বড়ো যুদ্ধ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মশাস্ত্রে অনেক। হিন্দুদের ধর্মশাস্ত্রে মহালয়া খুব বড়ো ভূমিকা পালন করে।

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার মূর্তিতে চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ হল মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়ের প্রতীক। পুরাণ মতে, মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার তপস্যার দ্বারা ব্রহ্মাকে খুশী করে অমর হওয়ার বর রপ্ত করে এবং ব্রহ্মার খুশী হয়ে মহীষাসুরকে অমরত্ব বর দেন যার ফলে মহীষাসুর অমর হয়ে উঠেছিলেন। কিন্তু সেই বরে এটা বলাছিল শুধুমাত্র কোনও নারীশক্তির কাছেই তার পরাজয় হবে তার মৃত্যু হবে। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেব মিলে এক নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই হচ্ছেন মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। এই জন্যেই এই উৎসবকে খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়ের প্রতীক হিসাবেও ধরা হয়।

২০২৩ এ মহালয়ার দিন ও সময় (Mahalaya 2023 Date & Time) 

এই বছর মহালয়া পড়েছে শনিবার, ১৪ অক্টোবর তথা বাংলার ২৬ আশ্বিন। 

১৩ সেপ্টেম্বর তথা বাংলার ২৫ আশ্বিন, রাত ৯ টা বেজে ২৬ মিনিট ৯ সেকেণ্ড  থেকে ১৪ সেপ্টেম্বর তথা বাংলার ২৬ আশ্বিন, রাত ১০ টা বেজে ৪৯ মিনিট ৪৪ সেকেণ্ড পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। 

মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার এক আলাদা মজা আলাদাই এক অনুভূতি। এই রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে আর চলে আসবে। সাধারণত মহালয়ার আগে ১৫ দিন চলে পিতৃপক্ষ। দেবী উমার মর্তে আগমনের আগের সময়ে অর্থাৎ পিতৃপক্ষের শেষে পিতৃ তর্পণ ঘিরে হিন্দু ধর্মে নানা রীতিনীতি রয়েছে। মহালয়া শেষ মানে দুর্গা পুজোর আর ঠিক এক সপ্তাহ বাকি। চারিদিকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি ও উদযাপন ইত্যাদি । 

২০২৩ এর দুর্গা পুজোর দিন এবং বার (Durga Puja 2023 Date & Day) 


শুক্রবার, ২০ অক্টোবর :- মহাষষ্ঠী

শনিবার, ২১ অক্টোবর :- মহাসপ্তমী

রবিবার, ২২ অক্টোবর :- মহাষ্টমী

সোমবার, ২৩ অক্টোবর :- মহানবমী

মঙ্গলবার , ২৪ অক্টোবর :- মহাদশমী

Post a Comment

0 Comments